April 2, 2026, 12:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে সংসদ সদস্যসহ ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দেশটির আইনপ্রণেতা।  খবর রয়টার্সের।

রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্যারাগুয়েতে বিমান দুর্ঘটনায় দক্ষিণ আমেরিকার এই দেশটির একজন আইনপ্রণেতাসহ আরও তিনজন মারা গেছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, বিমানটি আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয় এবং ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার দলের তিনজন সদস্য নিহত হন।

প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে বলেছেন, আমাদের সহকর্মী, বন্ধু এবং স্বপ্নের ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর দুঃখজনক সংবাদটি আমি গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি।

রয়টার্স বলছে, দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবিতে একটি মাঠে ওই বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা দেয় এবং মাটিতে পড়ার পর আগুন ধরে যায়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page