November 6, 2026, 5:47 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

প্রতিদিন কাঁচা রসুন খেলে হৃদপিণ্ড নিয়ে চিন্তা করতে হবে না ; রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীর সুস্থতায় রসুনের জুড়ি মেলা ভার। রসুন এমন এক সবজি,যা খেলে শরীরে বাসা বাঁধবে না কোনও রোগ। রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক উপাদান,যা ক্যানসারসহ বিভিন্ন রোগ থেকে আপনাকে দূরে রাখবে। এ ছাড়া রান্নার স্বাদ বাড়ায় রসুন। প্রায়ই রান্নাঘরে পেঁয়াজের মতন রসুনও জমা করা থাকে। আসুন জেনে নিন, রসুনের গুণের কথা :

১. প্রতিদিন কাঁচা রসুন খেলে হৃদপিণ্ড নিয়ে চিন্তা করতে হবে না। তাই হৃদপিণ্ডের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে রসুন খেতে পারেন। বুকের বাঁ পাশে ব্যথা,সিঁড়ি বেয়ে উঠার কষ্ট দূর করতে সকালে রসুন খান। এতে হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে বুকের ব্যথা কমে যাবে,সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না।

৩. শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য খালি পেটে রসুন খেতে পারেন। এতে উপকার পাবেন বেশি। প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে শরীরের রক্ত সঞ্চালনক্ষমতা বৃদ্ধি পাবে।

৪. উচ্চ রক্তচাপ কমানোর জন্য ভালো কাজ করে রসুন। এ ছাড়া শরীরের সংক্রমণ প্রতিরোধেও রসুন কাজ করে।

৫. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে রসুন খেতে পারেন। রসুনের অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ অনেকটা ওষুধের মতো কাজ করে।

৬.  খালি পেটে রসুন খেলে ত্বক ভালো থাকে,বার্ধক্যের ছাপ পড়ে না।

৭. অ্যালার্জি সমস্যা,ঠাণ্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে,যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে ভালো উপকার পাবেন।

৮. রসুন রক্তে জমা হওয়া ফ্রি র‍্যাডিক্যাল ধ্বংস করে দেয়। ফ্রি র‍্যাডিক্যাল শরীরের পক্ষে মারাত্মক। ফ্রি র‍্যাডিক্যাল ডিএনএ ও কোষের মেমব্রেন নষ্ট করে দেয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page