November 21, 2026, 11:26 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

প্রতিবছর ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সরকারি সহায়তার পরিমাণ ১ লাখ টাকা বাড়ছে। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার পরিমাণ বছরে ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করছে সরকার।

সোমবার (৫ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

সরকারি হাট-বাজারের ইজারার আয়ের অর্থের একটা অংশ বীর মুক্তিযোদ্ধাদের জটিল রোগের চিকিৎসায় ব্যয় করে থাকে সরকার। এজন্য একটি নীতিমালা রয়েছে। ‘বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারি হাট-বাজারের ইজারার আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা, ২০২১’ অনুযায়ী চিকিৎসার সহায়তা পেয়ে থাকেন বীর মুক্তিযোদ্ধারা।

মন্ত্রী বলেন, আজ (সোমবার) সকালের সভায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার খরচ বাড়িয়ে তিন লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সরকারের সম্মতি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করা হবে। আমাদের এখন আর্থিক সক্ষমতা আছে, এটি অচিরেই করা হবে।

তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে আরও টাকা লাগবে তাহলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে যত টাকা প্রয়োজন তা ব্যয় করা যাবে।

মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের পাঁচ বছর ধরে চিকিৎসাসেবা দেওয়া হলেও অনেকেই বিষয়টি ভালোমতো জানেন না। এজন্য অনেক সময় গ্যাপ হয়ে যায়। কোনো বীর মুক্তিযোদ্ধাই যেন সেবাবঞ্চিত না হন। চিকিৎসকদের কাছে আবেদন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তারা যেন সহযোগিতাপূর্ণ মনোভাব দেখান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো স্থান থেকেই মুক্তিযোদ্ধাদের যাচাই করা যাবে। মুক্তিযোদ্ধারা কার্ড নিয়ে গেলেই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন।

নীতিমালায় বলা হয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয় সময় সময় জটিল ও সাধারণ চিকিৎসার জন্য বছরে সর্বোচ্চ ৭৫ হাজার টাকার চিকিৎসা সুবিধা দিতে পারবে।

একই সঙ্গে বলা হয়েছে, বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের জটিল রোগের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ওই পরিমাণের (৭৫ হাজার টাকা) চেয়ে বেশি টাকার প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দুই লাখ টাকা পর্যন্ত ব্যয় করা যাবে।

মুমূর্ষু রোগীর জরুরি অপারেশন ও চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিবেচনা অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত ব্যয় করা যাবে। তবে এ বিষয়ে পরবর্তীসময়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভূতাপেক্ষ অনুমোদন নিতে হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব খাজা মিয়া এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page