October 10, 2026, 3:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রথম ১০০ দিনেই ২০০ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনেই ২০০টির বেশি উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার। সরকারের দাবি, এসব উদ্যোগের ইতোমধ্যে জনজীবনে দৃশ্যমান প্রভাব পড়তে শুরু করেছে এবং দেশজুড়ে তৈরি হয়েছে নতুন আশার পরিবেশ।

বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ই-বুকে সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সময়ের সঙ্গে ই-বুকটি নিয়মিত হালনাগাদ করা হবে।

ই-বুকে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিন ছিল প্রশাসনিক পুনর্গঠন, দিকনির্ধারণ ও জনগণের আস্থা পুনরুদ্ধারের সময়। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যেও সরকার দ্রুত জনমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছে।

সরকারের আলোচিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, স্পোর্টস কার্ড, ই-হেলথ কার্ড, ডিজিটাল ভূমিসেবা, ই-বেইলবন্ড, খাল পুনঃখনন, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় গুরুদের সম্মানী প্রদান এবং নবায়নযোগ্য জ্বালানি ও তরুণদের জন্য নতুন কর্মসূচি।

এছাড়া রাষ্ট্রীয় প্রটোকল সীমিত রাখা, সরকারি ব্যয়ে সংযম এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশনার মতো সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক বার্তাকে ভিন্ন মাত্রা দিয়েছে বলেও ই-বুকে উল্লেখ করা হয়।

প্রেস উইং জানায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণ এখনো বড় চ্যালেঞ্জ হলেও সরকার দ্রুত সিদ্ধান্তগ্রহণ ও জনমুখী প্রশাসনের ইঙ্গিত দিতে সক্ষম হয়েছে।

সরকারের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দিতে ইতোমধ্যে দেশজুড়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে এবং রাষ্ট্রকে আরও প্রযুক্তিনির্ভর, জবাবদিহিমূলক ও সেবামুখী করার কাজ চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page