September 19, 2026, 10:31 am
শিরোনামঃ
বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ;  রাজশাহীর চাঁদ অবশেষে গ্রেপ্তার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) আনিসুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর বেলা ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বলেন, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এর প্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। আমাদের কাছে তথ্য ছিল তিনি রাজশাহী মহানগরীর কোনো এক এলাকায় আত্মগোপনে আছেন।

তিনি আরও বলেন, চাঁদকে গ্রেপ্তারের জন্য আমরা রাজশাহীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায়। তিনি মাইক্রোবাসযোগে অন্যত্র আত্মগোপনের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আজ বেলা ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া এলাকায় একটি মাইক্রোবাস থেকে তাকে গ্রেপ্তার করে। যেহেতু এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে তাই তাকে পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page