October 3, 2026, 6:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা চাঁদের জামিন আবেদন রাজবাড়ীতেও নামঞ্জুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের (৬৫) জামিন নামঞ্জুর করেছেন রাজবাড়ী জেলা আদালত।

বুধবার (১১ অক্টোবর) দুপুর পৌনে ১টায় রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুধাংশু শেখর রায়ের আদালত এই আদেশ দেন।

এর আগে, আজ সকালে জামালপুর কারাগার থেকে রাজবাড়ীর আদালতে আনা হয় এই বিএনপি নেতাকে। মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাড. লিয়াকত আলী বাবু জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ফলে তার জীবনহানি ঘটার শঙ্কা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে এসব বক্তব্য প্রচার করা হয়েছে। ২০ কোটি টাকার মানহানির মামলার কথাও উল্লেখ করা হয়। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআরের জন্য বলেন।

বাদীপক্ষের আইনজীবী মো.আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সকল তথ্য-প্রমাণ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম। সেই সঙ্গে আসামির রিমান্ডের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আসামির জামিন নামঞ্জুর করেছেন। রিমান্ডের আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।’

জানা গেছে, চলতি বছরের ২৪ ও ২৫ মে দুপুরে রাজবাড়ী ২ নম্বর আমলি আদালতে মামলা দুটি করা হয়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস মামলা দুটি করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page