November 20, 2026, 2:02 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন যশোরে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার গভীর রাতে যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন শানতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাত বছরের কারাদ- প্রাপ্ত ইয়াছিন আলী (৫৭) সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার  কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তাঁর গাড়িবহরে হামলা চালায়। ওই ঘটনায় কলারোয়া থানায় পৃথক ৩টি মামলা হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর  বিচারক জড়িত আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ইয়াছিন আলী ওই হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের মধ্যে অন্যতম।
তিন মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলার ৪৮ জন আসামির মধ্যে ইয়াছিন আলীসহ মোট ৪৪ জনকে ৭ বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। রায়ের পর থেকে ইয়াছিন আলী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলো। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত করে। মঙ্গলবার গভীর রাতে সে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে শানতলা এলাকার দিকে যাচ্ছিলো। এসময় শানতলা মোড়ে অভিযান চালিয়ে ইয়াছিন আলীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গ্রেফতার এড়ানোর জন্য সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে ছিলো এবং দুইটি রিকশা ক্রয় করে তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতো।
তিনি আরো জানান, ইয়াছিনের বিরুদ্ধে বিস্ফোরক, হত্যা চেষ্টা ও মাদক আইনে আরো ৩টি মামলা বিচারাধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page