March 26, 2026, 9:10 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর ছবি দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ; সাভারে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী’ শিরোনামে সাভার থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ জুলাই সাভারের বিরুলিয়া এলাকার মো. শাহীনুর ইসলাম নামের এক ব্যক্তি সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, সাভারের স্থানীয় দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব ও আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি মো. ইমদাদুল হকসহ অজ্ঞাত আরও কয়েকজন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৭ জুলাই দৈনিক ফুলকি পত্রিকার শেষের পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী’ শিরোনামে বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক সংবাদ অপপ্রচার করে গণমাধ্যম, দেশ, রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার জন্য জামায়াত-বিএনপির অজ্ঞাতনামা কয়েকজন নেতাদের যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সু-পরিকল্পিতভাবে গুজব-অপপ্রচার চালিয়েছে। মূলত সংবাদটি ছিলো কম্বোডিয়ার দীর্ঘদিনের শাসক হুন সেন—-এর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ সংক্রান্ত একটি সংবাদ।

এ বিষয়ে মামলার প্রধান আসামি দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব বলেন, ভুল সংশোধন এবং ক্ষমা প্রার্থনা করে পরদিন এ বিষয়ে সংশোধনী প্রকাশ করা হয়েছে, তা সত্ত্বেও মামলাটি দায়ের করা হয়েছে। এর আগেও ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগ এনে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

মামলার অপর আসামি ইমদাদুল হক বলেন, মামলায় কেন আমাকে জড়ানো হয়েছে তা আমি নিজেই জানি না, কেননা পেশাগতভাবে নাজমুস সাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্ক থাকলেও ওই পত্রিকার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। যেই সংবাদ ছাপা নিয়ে এই মামলা, সেখানেও আমার নাম নেই।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ফুলকি পত্রিকার সম্পাদক ও এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page