April 2, 2026, 2:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর দেওয়া ফ্ল্যাটে থাকবে চট্টগ্রাম সিটির ৮০০ পরিচ্ছন্নতাকর্মীর পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ২৩০ কোটি টাকার প্রকল্পে ফ্ল্যাট পাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮০০ পরিচ্ছন্নতাকর্মীর পরিবার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ প্রকল্পের আওতাধীন জামালখান ঝাউতলা সেবক কলোনির প্রথম তলার ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শনে যান। এই স্থানে ৩৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৪ তলাবিশিষ্ট নতুন ভবনে ফ্ল্যাট পাবে ১৫০টি সেবক পরিবার। ফ্ল্যাটগুলো কমন স্পেসসহ ৮০১ বর্গফুটের। প্রতিটি ফ্ল্যাটে থাকছে দুটি বেডরুম, দুটি বারান্দা, একটি করে লিভিং ডাইনিং, টয়লেট, শাওয়ার ও কিচেন।

এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, একসময় পরিচ্ছন্নতাকর্মীরা ছিলেন সমাজের উপেক্ষিত শ্রেণি। প্রধানমন্ত্রী সমাজের এই প্রান্তিক গোষ্ঠীর আবাসনের অধিকার প্রতিষ্ঠায় এই মহতী প্রকল্প নেওয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের সুফল যাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীও ভোগ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমৃত্যু কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আনজুমান আরা, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা।

পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে চসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে পাঁচটি ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে পাথরঘাটা সেবক কলোনিতে দুটি, জামাল খান ঝাউতলা সেবক কলোনিতে একটি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনিতে একটি ও সাগরিকায় একটি। পাঁচটি ভবনে ঠাঁই হবে ৮০০ পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page