October 10, 2026, 6:57 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন-কাদের বৈঠকের পর জাতীয় পার্টি সব বিভেদ ভুলে অভিন্ন লক্ষ্যে কাজ করার ইঙ্গিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুর পরে দলের নেতৃত্ব নিয়ে যে টানাপোড়েনের শুরু হয়েছিল তা এখনো মেটেনি পুরোপুরি।

ভাবি রওশন এরশাদ আর দেবর জিএম কাদেরের মধ্যে রাজনৈতিক সম্পর্কের দ্বন্দ চলছিল ঢিমে তালেই। তবে প্রায় ৫ মাসের চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে ফের চাঙা হয়েছেন তার অনুসারীরা। এমনকি চেয়ারম্যান জিএম কাদেরপন্থি প্রভাবশালী কয়েকজন নেতাও অবস্থান পরিবর্তন করে ভিড়েছেন রওশন এরশাদের ছায়াতলে।

অনুসারীদের হঠাৎ বাঁক বদলে জাতীয় পার্টিতে জিএম কাদেরের অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়েছে বলে মনে করছেন দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। এছাড়া হাইকোর্টে মামলা নিয়েও জটিলতায় আছেন তিনি। ফলে ওই শীর্ষ নেতাদের ধারণা, রওশন এরশাদের সঙ্গে সমঝোতায় যাওয়ার পথে হাঁটবেন জিএম কাদের। একইভাবে দেশে ফেরার পর রওশন এরশাদের বক্তব্যেও ছিল নরম সুর। তারা উভয়েই চাচ্ছিলেন একসঙ্গে বসে  বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করবেন।

এমন পরিস্থিতিতে ১৩ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এ বৈঠকের ফলে তাদের মধ্যকার দুরত্ব কমে আসবে বলেই মনে করছেন দলটির বিভিন্ন স্তরের নেতারা। তবে এই সমঝোতা এমনি এমনি নয়, তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপে হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান বলেছেন, এটা নিশ্চয় দলের রাজনীতির জন্য আশির্বাদ। রওশন এরশাদের হঠাৎ করে সম্মেলন ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টির মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল এখন তা কেটে যাবে। একই সাথে বিরোধীদলের নেতা ও সরকার প্রধানের আলোচনাতেও জাতীয় রাজনীতির জন্য সুখকর বার্তার আশা করেন এই জাপা নেতা।

জাতীয় পার্টি ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ মনে করেন, এ বৈঠকে রাজনীতির মাঠে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হবে।

দলটির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি অতীতের সব বিভেদ ভুলে এক ও অভিন্ন লক্ষ্যে আগামী দিনে এগিয়ে যাবে, দেশের মানুষের জন্য কাজ করবে। রওশন এরশাদ ও জিএম কাদেরের একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফলে তাদের বিরোধ কমে যাবে এবং দলটি নতুন করে চাঙ্গা হবে বলে মনে করছেন অনেক রাজনীতিবিদ। রাজনীতির পরিবেশও ফিরবে বলে মনে করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page