July 31, 2026, 8:14 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর জেলায় আজ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা শহরে আনন্দ র‌্যালি করেছেন যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।
বুধবার সকাল  ১০টায় “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ” শীর্ষক র‌্যালিটি লক্ষ্মীপুর আদর্শ সামাদ মোড় থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে সোনা মিয়া ঈদগাহ জামে মসজিদে কোরআন খতম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিদার হোসেন, গোফরান বাবু, দিপু মাহমুদ,  রাজু হোসেন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page