July 31, 2026, 11:08 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় নাটোরে মির্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার (২২ মে) রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সদর থানায় মামলাটি দায়ের করেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহী জেলার পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় বিএনপির নেতা মো. আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী প্রতি এ ধরনের আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শনমূলক হুমকি বিভিন্ন ওয়েবসাইটে ও ডিজিটাল মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

নাটোরসহ দেশের বিভিন্নস্থানে প্রচার-প্রকাশ ও সম্প্রচারের ফলে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপির নেতারা ক্ষমতার লোভে যেকোনো ঘটনা ঘটাতে পারেন। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপি জড়িত ছিল। তারা সুযোগ পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ছাড় দেবে এমনটা ভাবা ঠিক না। তাই মির্জা ফখরুলসহ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মামলা দায়ের করা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ দুপুরে বলেন, গতকাল রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page