March 16, 2026, 5:45 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যাও করতে হয়।

তিনি বলেন, আর সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে।
সাধন চন্দ্র মজুমদার আজ দুপুরে জেলার নিয়ামতপুর- পোরশা সড়কের নিযামতপুরে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, গ্রামীণ মানুষ সরকারি সহায়তা হিসেবে ভিজিডি পাচ্ছে,খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকায় চাল পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গৃহহীণকে ঘর করে দিচ্ছেন তিনি। জনগণের জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।
তিনি বলেন, গাছপালা পৃথিবীর ফুসফুস। গাছপালা না থাকলে পৃথিবীতে কার্বনডাইঅক্সাইড বেড়ে যেত। গাছপালা বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে ভূমিকা রাখছে। তা না নাহলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত। এ কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপেজলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ বাগান সৃজনকল্পে এ বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় ২০ থেকে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page