November 20, 2026, 12:12 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সস্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে। সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করবে। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আেেলাচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক।
প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হবে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
শুক্রবার বিকেল ৩টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে গোপালগঞ্জ শহরে বর্ণঢ্য র‌্যালি বের করা হবে। শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে গিয়ে শেষে হবে। জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত এ তথ্য জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page