October 11, 2026, 4:13 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়বো : পলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়বো আমরা। প্রধানমন্ত্রীর হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।

প্রতিমন্ত্রী পলক শুক্রবার সকালে সিংড়াতে উপজেলার ১১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ করে, সকল প্রতিশ্রুতি পালন করে। আওয়ামী লীগ সরকারে আসীন হয়ে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উন্নয়নের এই ধারা বন্যা বা করোনা মহামারি রুদ্ধ করতে পারেনি। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানী। এই সুযোগ কাজে লাগোতে হবে। সামনের জাতীয় নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। কোন অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবেনা।

পলক বলেন, ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট উত্তরণ শুধু জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব।

সবাইকে ধৈর্য্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা সব সময় মানুষের পাশে থাকবো, তাদের প্রয়োজনে সাড়া দেব।
৫৭ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের অভুতপূর্ব উন্নয়ন, প্রায় চারশ’ কোটি টাকা ব্যয়ে চলনবিল ডিজিটাল সিটি সেন্টার নির্মাণ কাজের বিবরণ দিয়ে পলক আরো বলেন, এসব সেবা প্রজন্ম থেকে প্রজন্মে চলমান থাকবে। আমি আমৃত্যু চলনবিলের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

অনুষ্ঠানে মূল বক্তার বক্তব্যে চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানি লিমিটেডের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে এদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page