October 2, 2026, 8:38 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবন হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

সোমবার (৩০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ।

মানববন্ধনে বক্তব্য দেন- রাঙ্গামাটি বার কাউন্সিলের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, অ্যাডভোকেট প্রতীম রায় পাস্পু, অ্যাডভোকেট দুলাল সরকার, অ্যাডভোকেট তোষণ চাকমা।

বক্তারা বলেন, বিএনপি সন্ত্রাসী কায়দায় প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে, পুলিশ হত্যা করেছে। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, বিএনপি আইন মানে না, বিচারকের বাসভবন হামলা করেছে। সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে, পিটিয়ে পুলিশ হত্যা করেছে। আমরা তাদের এহেন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page