March 7, 2026, 9:48 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রবাসীদের সুখবর দিল সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘদিন হুরুবপ্রাপ্তদের যেকোনো জায়গায় কাজ করতে এবং অন্যত্র কাফালা হতে সমস্যা হলেও তার অবসান হয়েছে। হুরুবপ্রাপ্ত ব্যক্তিদের অন্যত্র কাফালা হওয়ার সুযোগ দিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৩ অক্টোবর)  এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানায় সৌদি কর্তৃপক্ষ।

যাদের হুরুব আছে তারা যেকোনো সৌদি কপিলের কাছে বা কোম্পানিতে  কাফালা হতে পারবেন।

খবরটি প্রকাশিত হওয়ার পর রিয়াদস্থ বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা বলে জানা যায়,  অনেক বাংলাদেশি প্রবাসী হুরুবপ্রাপ্ত অবৈধ হয়ে অমানবিক জীবনযাপন করছেন। হুরুব বাতিল হয়েছে এই খবরটি তাদের মনে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে।

তবে হুরুবপ্রাপ্তদের ক্ষেত্রে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় তিনটি শর্ত দিয়েছে। তা হলো-

১. মুয়াসসাসা অথবা শরিকার কর্মী হতে হবে।  ২. বকেয়া সকল ফি নতুন কফিল বহন করবে। ৩. মক্তব আমল থেকে তলব কনফার্ম করার ১৫ দিনের মধ্যে ট্রান্সফারের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।

তবে হাউজ ড্রাইভার এবং আমেল মঞ্জিল পেশায় কর্মরত শ্রমিকগণ এই সুযোগের আওতার বাইরে থাকবেন।

প্রসঙ্গত, কোনো শ্রমিক কর্মস্থলে অনুপস্থিত থাকলেই তাকে ‘হুরুব’ বা পলাতক ঘোষণা করেন নিয়োগকর্তা। এরপর অবৈধ হওয়ার ফলে দেশে ফিরে আসতে বাধ্য হন ওই শ্রমিক।

একজন প্রবাসী শ্রমিক ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান, যে প্রতিষ্ঠানে চাকরি নিয়ে গেছেন সেখানকার বেতনে অভিবাসন খরচ উঠছে না। ফলে বাধ্য হয়ে অনেকে কর্মক্ষেত্র পরিবর্তন করে ফেলেন। পরবর্তী সময়ে নিয়োগকর্তা ওই কর্মীকে হুরুব ঘোষণা করে দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page