March 3, 2026, 4:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ডিএনএ টেস্ট কিট উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ৪০ জন কৃষকের মাঝে হলুদ চাষের প্রণোদনা বিতরণ প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত সড়ক থেকে ব্যানার অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ সরকারি খরচে ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জনকে আইনি সহায়তা যশোরে চালডাল ডটকমের ৮ শতাধিক কর্মীর বিক্ষোভ-ভাঙচুর সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা : পিএসসি চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রশ্ন ফাঁস বা অসাদুপায়ে পরীক্ষার সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন।

আজ বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন আরও বলেন, আমাদের অধীনে পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অচীরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এ সময় এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনে তার সঙ্গে ছিলেন সরকারী কর্ম কমিশনের ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার।

সকালে তারা স্মৃতিসৌধে এলে তাদের স্বাগত জানান স্থানীয় গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page