October 8, 2026, 4:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ডিএনএ টেস্ট কিট উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে ভারতীয় ২২০টি ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেন। উদ্ধারকৃত কিটগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা।

একই সময়ে গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গয়েশপুর মাঠ এলাকা থেকে ৩৯৬ পিস ভারতীয় সেক্স ট্যাবলেট (ভায়াগ্রা) জব্দ করেন।

অপরদিকে মঙ্গলবার সকালে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের লেবুলতা গ্রামের মজিদের বাঁশবাগানে অভিযান চালিয়ে ভারতীয় ৯৯০ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

এ বিষয়ে ৫৮ বিজিবির উপ-পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত মালামালের ঘটনায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



Our Like Page