September 29, 2026, 9:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা আইন করে দেশের সকল প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে। গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

আজ শনিবার দুপুরে গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায়  শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

ডা: সামন্ত লাল সেন বলেন, গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালকে কিভাবে আরও সচল করা যায়, এখানে এসে মানুষ আরও সেবা নিতে পারেন সেই পদক্ষেপ নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময়ে সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক, জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা: মাহমুদ আক্তার।

আজকের বাংলা তারিখ



Our Like Page