September 7, 2026, 9:48 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

প্রার্থী বনাম স্বতন্ত্র সংঘর্ষ ; পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসনে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম (৫০) এবং উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আশিম তালুকদার (৫০)। প্রতিপক্ষরা তাদেরকে কুপিয়ে জখম করেছে।

স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহত যুবলীগ নেতা মো. আশিম তালুকদার জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান এর মনোনয়ন ফরম দাখিল উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে আসার পথে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।

খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে আসেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page