October 10, 2026, 3:37 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটনে একটি হোটেলে ডিনারের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।এপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।

পরবর্তীতে সিরিয়াস ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। এটি (বিপদ) এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

এর আগে, ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ আসে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন।

এসময় ওয়াশিংটনের যে হোটেলে এই ডিনারের আয়োজন করা হয়েছিল, সেটি ‘বিশেষভাবে নিরাপদ’ নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি, এবং আমি বলব, এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়।’

উল্লেখ্য, ১৯৬৫ সালে চালু হয় হোটেলটি। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page