April 10, 2026, 8:22 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

প্রয়োজনে লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচজন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত হচ্ছে। কিন্তু বাকিদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় তাৎক্ষণিক ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”

তিনি আরও বলেন, “ঘটনার দায় কার, সে বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করবে।”

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে জনবলের চাহিদা সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। তবে টার্মিনাল উদ্বোধনের নির্দিষ্ট সময় সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বারবার হামলা চালায়। সংঘর্ষে পাঁচজন নিহত হন, যাদের সবাই গুলিবিদ্ধ ছিলেন।

সেই দিন সকালে পুলিশের গাড়ি এবং একটি সরকারি কর্মকর্তার গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ আহতদের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page