October 8, 2026, 7:26 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ফটোশুটের জন্য পদ্মা সেতুতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস। বিশ্ব ভ্রমণে বের হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসেছে এই ট্রফি। রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছায় ট্রফিটি। সোমবার (৭ আগস্ট) অফিসিয়াল ফটোশুটের জন্য পদ্মা বহুমুখী সেতুতে নেওয়া হয়েছে বিশ্বকাপের ট্রফি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ফটোসেশনের জন্য ট্রফিটি হেলিকপ্টরে করে পদ্মা সেতুতে নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার জন্য সড়ক পথে নেওয়া হয় পদ্মা সেতুতে। ফটোসেশন শেষে ফিরে রাজধানীর একটি হোটেলে রাখা হবে ট্রফিটি।

এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে।

তৃতীয় ও শেষ দিনে বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি রাখা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা।

এবারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। দশ দলের এই বিশ্ব আসর ৫ অক্টোবর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page