November 20, 2026, 2:57 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন বিএনপি নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গায় দল ছাড়ার ঘোষণা দিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ মঈনুল হক কচি। শুক্রবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে কচি বলেন, ‘একসময় বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের সঙ্গে রাজনীতি করতাম। আলফাডাঙ্গা বিএনপির সহসভাপতি ছিলাম। শারীরিক অসুস্থতার কারনে অনেক দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। তাই আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমি আর বিএনপির রাজনীতি করব না। ভবিষ্যতেও আর কখনো এই দলের রাজনীতির সঙ্গে নিজেকে জড়াবো না।’

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে কচি বলেন, ‘এখনো পদত্যাগপত্র জমা দিইনি। আগে সংবাদ সম্মেলন করলাম। আজ-কালকের মধ্যে উপজেলা সভাপতি/সম্পাদক এবং জেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেব।’

কচি আরও বলেন, তার বাবা মরহুম সৈয়দ হাবিবুল হক আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। শুধু তিনিই বিএনপির রাজনীতি করতেন।

তৃণমূল বিএনপির এই নেতা জানান, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছিলেন বলে এ সময় দাবি করেন কচি।

তার আরও দাবি, কারও ভয়ভীতিতে তিনি বিএনপি ছাড়ছেন না। জানান, ঢাকায় তার গার্মেন্টসের ব্যবসা এবং এলাকায় ওষুধের ফার্মেসি রয়েছে। কচি বলেন, ‘ব্যবসার কারনে রাজনীতিতে সময় দিতে পারি না। তাই পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।’

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page