September 19, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ইউএনও’র উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় দুটি মামলায় আটক ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার(৯ মে) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।

স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর কার্যক্রমে বাঁধা প্রদান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাংচুরের ইন্ধন দেওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে। এ কারণে তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তসহ কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্র্শনার নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় আজ মঙ্গলবার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টোকনকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যন্ত মোট ৭ জন আসামি গ্রেফতার হয়েছে বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা শহিদুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page