September 7, 2026, 5:49 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে জেসমিন বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী মিলন শেখকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি মিলন শেখ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামি মিলন শেখ ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার আক্কেল মোল্লার ডাঙ্গী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার ইউনুস শেখের মেয়ে জেসমিনের সঙ্গে বিয়ে হয় মিলনের। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্বামীর পরকীয়ার প্রতিবাদের জের ধরে ২০১৯ সালের ২০ মার্চ সকালে বিলমামুদপুরের আক্কেল মোল্লার ডাঙ্গী এলাকার স্বামীর বসতঘর থেকে জেসমিন বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একইদিন কোতোয়ালি থানায় গৃহবধূ জেসমিনের বাবা ইউনুস শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়লি থানার এসআই খাইরুল বাসার তদন্ত শেষে ওই বছরের ১৭ জুলাই মিলন শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার শুনানি শেষে আদালত গৃহবধূ জেসমিন বেগমকে হত্যার দায়ে স্বামী মিলন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page