April 7, 2026, 10:34 am
শিরোনামঃ
চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত 
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে, এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি চারজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, “চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি; আইনগত প্রক্রিয়া চলমান।

পুলিশ বলছে, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page