September 3, 2026, 7:04 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর জেলার ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রনি শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রনি শেখ উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশের মাছের আড়তে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মুক্তা বেগম জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে হঠাৎ দেখি রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে আছে। আশপাশে কোনো লোক দেখতে না পেয়ে পুলিশকে খবর দেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবজাল হোসেন জানান, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটতে ছিলেন অথবা বসা ছিলেন। হয়ত ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page