October 10, 2026, 7:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২৭৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৫ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন।

মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের শেখ জিন্নাহর স্ত্রী নওবাহার বেগম (৬০), পুরাপাড়ার বনগ্রামের জাফর মুন্সীর স্ত্রী হাসিনা বেগম (৫০) এবং ফরিদপুরের মধুখালীর চরবাগাট গ্রামের আরশাদ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৬০)। এরমধ্যে নওবাহার বেগম ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকী দুইজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮০ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৯২ জন ছাড়িয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না। রোধ করার যাচ্ছে না মৃত্যুর সংখ্যাও। প্রতিদিনই ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে রোগী। সবাইকে ডেঙ্গুর ব্যাপারে আরও সচেতন হতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page