September 27, 2026, 1:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু ; হাসপাতালে নতুন ভর্তি ১৯৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৬ জনে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন পুরুষ ও দুজন নারীর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন।

মৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুরের চকমাঝিগাটি গ্রামের বাবুল শেখের ছেলে খোকন শেখ (১৯), কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের বকুল মিয়া (৩৪), ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর গ্রামের লক্ষণ দাস (৪৪), রাজবাড়ী সদর উপজেলার সাতরশি গ্রামের বাচ্চু শেখের স্ত্রী হালিমা বেগম (৪৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের আবু তালেব শেখের স্ত্রী জরিনা বেগম (৬১)।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯৯ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১৬ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২০ হাজার ৩৬৯ রোগী সুস্থ হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page