March 26, 2026, 9:47 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে পিতা হত্যার দায়ে এক মেয়ের ফাঁসি, স্ত্রী ও আরেক মেয়ের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে পিতা হাফেজ আবুল বাসারকে (৬৫) হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মেয়ে নিলুফা আক্তারকে (৩১) মৃত্যুদণ্ড এবং স্ত্রী শাহিদা পারভীন (৬২) ও আরেক মেয়ে হাফিজা বেগমকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত নিলুফা, মা শাহিদা ও মেয়ে হাফিজাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে শাহিদা ও হাফেজাকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টার দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

মৃত আবুল বাসার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত শামসুদ্দীন ফকিরের ছেলে।

রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতের পিপি নওয়াব আলী মৃধা জানান, গত ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদপুরের আলীপুর মহল্লার প্রশানিক পাড়ায় হাফেজ আবুল বাসারকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নিহত আবুল বাসারের ভাই মো. লোকমান ফকির বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page