November 21, 2026, 1:07 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মসজিদে নববীর নতুন ইমাম হলেন শেখ সালেহ আল-মাগামসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি আরবে জারি হওয়া এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

১৯৬৩ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল-মাগামসি। বিদ্বৎপূর্ণ পরিবেশে বেড়ে ওঠায় অল্প বয়স থেকেই তিনি ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন। পরবর্তীতে কুরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করে তিনি ইসলামী জগতে সুপরিচিত আলেম হিসেবে পরিচিতি পান।

দীর্ঘদিন ধরে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পবিত্র কুরআনের ব্যাখ্যায় তার শান্ত, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত। ধর্মীয় বিষয়কে সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা দেওয়ার জন্যও তিনি সুপরিচিত।

সৌদি আরবের ভেতরে ও বাইরে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং কুরআন চিন্তন, সীরাতুন্নবী (সা.) ও ইসলামি মূল্যবোধ নিয়ে বক্তৃতা দিয়েছেন।

এছাড়া বিভিন্ন ইসলামি সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে তিনি বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় বিষয়াবলি নিয়ে বক্তব্য রেখেছেন। এসব বক্তব্যে তিনি সংযম ও ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন। জ্ঞানগভীরতা বজায় রেখে সহজ ভাষায় ইসলামি জ্ঞান উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page