October 6, 2026, 1:34 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে প্রেমিকাকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়া প্রেমিকাকে হত্যায় ওবায়দুর মোল্লা (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটদীর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মনিরা বেগম (৩৪) নামে এক গৃহবধূ। চারদিন পর একই এলাকার একটি গমক্ষেতের মধ্যে থেকে মনিরার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই। দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুরকে আসামি করে কোর্টে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।



Our Like Page