February 20, 2026, 1:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে বাড়ির মালিককে হত্যার দায়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে আলোচিত রাজু কুমার সাহা হত্যা মামলায় জসীম মোল্লা নামে এক নির্মাণশ্রমিকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে জসীমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর জসীমকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

রোববার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

রাজমিস্ত্রি জসীম মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বামুন্দি গ্রামের বাসিন্দা। নিহত রাজু কুমার সাহা ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি পূর্বপাড়া (দাসপাড়া) গ্রামের মৃত সুজিৎ কুমার সাহার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা রাজু কুমার সাহা। ২০২১ সালের ২ জানুয়ারি তাদের নির্মিতব্য ভবনের আরেক মিস্ত্রি সোহেল না থাকায় রাতে রাজুকে ওই বাড়িতে থাকার অনুরোধ জানান শ্রমিক জসীম। এরপর গভীর রাত পর্যন্ত তারা মাদক সেবনের পর রাত সাড়ে তিনটার দিকে রাজু প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এ সময় বসে থাকা রাজুর মাথায় পেছন থেকে রড দিয়ে আঘাত করে তাকে হত্যার পর সেপটিক ট্যাংকির মধ্যে ফেলে দেন।

পরে সকালে কাউকে কিছু না জানিয়ে বিছানাপত্রসহ জসীম কাদিরদি গ্রামে চলে যায়। পরদিন সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে মরদেহ পান। এ ঘটনায় রাজুর মা অরুণা রানী সাহা মধুখালী থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করা হলো।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পিপি নওয়াব আলী মৃধা বলেন, এই আদেশের বিরুদ্ধে আসামি সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। রায়ে আমরা খুশি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page