September 7, 2026, 2:52 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে কাঠ ব্যবসায়ী এসকেন সরদার (৪৬) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার দক্ষিণ আটঘর এলাকার বিশু শেখ (৪৪) ও মো. বিকুল সরদার (৩৪), পুটিয়া গ্রামের কামরুল মাতুব্বর (৩৯) ও রুবেল মাতুব্বর (২৯) এবং একই উপজেলার জয়কাইল গ্রামের সাধু ফরাজী (৩৪)। বেকসুর খালাস পাওয়া তিন আসামি হলেন- সালথার জয়কাইল গ্রামের ফরিদ মাতুব্বর (৩৪), এসকেন ব্যাপারী (৪৯) ও ফয়সাল খান (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে এসকেন সরদার বাড়ি থেকে বের হয়ে স্থানীয় পুটিয়া বাজারে যান। ওইদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে পাশের জয়কাইল গ্রামের জয়নাল মোল্লার ফসলের জমি থেকে মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সালথা থানার পুলিশ।

এ ঘটনায় পরদিন ২১ ডিসেম্বর এসকেনের ছেলে ইয়াছিন সরদার (২৮) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর সালথা থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান পাঁচজনের নামে অভিযোগপত্র জমা দেন। আদালতে ওই পাঁচজনের জবানবন্দিতে আরও তিনজনের নাম উঠে আসায় তাদেরও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. নওয়াব আলী মৃধা বলেন, আমরা সন্তুষ্ট। এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে অপরাধীদের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই জেনে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page