September 19, 2026, 7:44 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে যুবকের পায়ের রগ কর্তন ; দেশীয় অস্ত্রসহ ৭ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (৬ মে) বিকালে ভাঙ্গা থানা চত্বরে আয়োজিত এক প্রেস বিফিংয়ে এ তথ্য দেয় পুলিশ।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানায়, শুক্রবার সকালে পুলিয়া বাজারের সজল মিষ্টির দোকান থেকে ইমরান তালুকদার ও শাওন বেপারী নামের দুই যুবকে ধরে আনে ফিলিং ষ্টেশনের মালিক মোকলেছুর রহমান সুমনের লোকজন। এরপর তারই ফিলিং ষ্টেশনের পিছনে ঐ ২ যুবকের পায়ের রগ কাটাসহ এলোপাতারি জখম করে। পরবর্তীতে এলাকাবাসী ঐ ফিলিং ষ্টেশনটি ভাঙচুর করে। এরপর মোকলেছুর রহমান সুমনসহ তার সমর্থকেরা পালিয়ে যায়। শুক্রবার রাত ও শনিবার দুপুর পযর্ন্ত পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। এ সময় মোকলেছুর রহমান সুমন তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় পদ্মা টোলপ্লাজায় পুলিশ তাকে ঘেরাও করলে সে প্রাইভেটকার থেকে নেমে পদ্মা বীজের রেলিং থেকে লাফিয়ে তার কাটা অতিক্রম করে পালিয়ে যায়। তার ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইলসহ কিছু জিনিসপত্র পুলিশ জব্দ করেছে। তাকে আটক করতে পুলিশ মাঠে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভুইয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আমি ও ওসি কর্মকর্তা জিয়ারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিদের আটক করি। আটকরা হলো লাবু মাতুব্বর, ফারুক হাওলাদার, আক্তার মাতুব্বর, ইকবাল শিকদার, ওহিদ মাতুব্বর, মোহাম্মদ হোসেন খান, ফরহাদ হোসেন।

পুলিশ এ সময় বির্তকিত হাজী ইরফান ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমানের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় মামলা হয়েছে। অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী ইরফান ফিলিং ষ্টেশনের মালিক মোকলেছুর রহমান সুমনের সঙ্গে ফারুক তালুকদারের দীর্ঘদিনের কোন্দল ছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দুপুরে ফারুক তালুকদারের সমর্থক ২ যুবকে ধরে এনে মোকলেছুর রহমান সুমন তার সমর্থকেরা পায়ের রগ কর্তন করে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঐ র্ফিলিং ষ্টেশনটি ব্যাপক ভাঙচুর করে। মোকলেছুর রহমান সুমন ও তার সমর্থকেরা গা ঢাকা দিলেও পুলিশ তার দক্ষতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের আটক করতে সক্ষম হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page