September 7, 2026, 3:12 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে লুট হওয়া শটগানসহ তিনটি মোটরসাইকেল থানায় ফেরত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ তিনটি মোটরসাইকেল ফেরত দিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি।
বুধবার (৭ আগস্ট) রাতে থানার নিরাপত্তায় নিয়োজিত আনসারের হাবিলদারের কাছে এসব জমা দেন তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এ তথ্য নিশ্চিত করে আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানের গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। এ ছাড়া ফেরত দেওয়া তিন মোটরসাইকেলর দুটির নম্বরপ্লেট নেই। অপরটির নম্বর রাজবাড়ী-ল-১১-৬০৮৫।

নাদীরা ইয়াসমিন আরও জানান, হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আটজন আনসার সদস্য বর্তমানে সদরপুর থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি লুটের দুটি মোটরসাইকেল নছিমনে করে এবং অন্যটি চালিয়ে এনে পৌঁছে দেন।

হাবিলদার আব্দুল বাতেন জানান, অপরিচিত ব্যক্তির ফোনে পাওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রটি আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়।

নাদীরা ইয়াসমিন জানান, মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার ডাকা সরকার পতনের এক দফা দাবিতে ৫ আগস্ট বিকেল পাঁচটার দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। ওই সময় তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করে। পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র–গুলি লুট করে নিয়ে যায় তারা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, কতগুলো অস্ত্র ও মোটরসাইকেল লুট হয়েছে, সেটা হিসাব ছাড়া বলা সম্বব নয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page