November 20, 2026, 1:31 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় জামাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় নিহত হয়েছেন নিজাম উদ্দিন শেখ (৩৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামে নিজাম উদ্দিন শেখের বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মৃত মানিক শেখের ছেলে। তিনি একটি খাবার হোটেলের ব্যবসায়ী।

ডাকাতি ও চুরির একাধিক অভিযোগ নিজামের বিরুদ্ধে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও মধুখালী থানার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) শ্যালিকাকে (১৯) নিয়ে অসুস্থ শ্বশুরকে দেখার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নিজাম। ওইদিন ফেরার পথে তিনি শ্যালিকাকে তার বাবার বাড়ি মধুখালীর রায়পুর ইউনিয়নের দিঘুলিয়াতে পৌঁছে না দিয়ে হাটঘাটা গ্রামে নিজ বাড়িতে এনে রাখেন।

নিজামের সঙ্গে তার শ্যালিকার অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন তার শ্বশুরবাড়ির লোকজন। এর আগে ওই মেয়ের বিয়ের উদ্যোগ নেওয়া হলে নিজামের হস্তক্ষেপে সেই বিয়ে হয়নি। এজন্য নিজামের শ্বশুরবাড়ির লোকজন নিজামের উপর ক্ষুব্ধ ছিলেন।

শ্বশুরবাড়ির লোকজন মেয়েটিকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চাপ দিলে তা উপেক্ষা করে তাকে নিজের বাড়িতে রাখেন নিজাম।

এজন্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজামের শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে এসে তাকে বেধরক মারপিট করেন। তারা লাঠি দিয়ে পিটিয়ে নিজামের ডান হাত, দুই পা এবং মাথায় গুরুতর জখম করেন। এক পর্যায়ে তারা নিজামের দুই চোখে চুন ঢেলে দেন।

পরবর্তীতে নিজামের বড় ভাই আজিমুদ্দিন শেখ গুরুতর আহত নিজামকে উদ্ধার করে একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যানে করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিজামকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে স্থানান্তর করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পথে শুক্রবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পৌঁছালে নিজাম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page