October 10, 2026, 10:07 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে সম্মেলনের মঞ্চে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান আমীর ফয়সাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে সম্মেলন মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার সদরপুরের আটরশি বাইশরশি স্পিনিং মিলের মাঠে সম্মেলন মঞ্চে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্টরা জানান, জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদরপুরের বাইশরশি স্পিনিং মিলের মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান ও একমাত্র বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। দুপুর ১২টার দিকে তিনি স্পিনিং মিল থেকে একটি গাড়িযোগে মঞ্চে আসেন। পরে জাতীয় সংগীত ও নাথ পরিবেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

দুপুর ১টার দিকে আমীর ফয়সাল বক্তব্য শুরু করেন। প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় আশপাশের নেতাকর্মীরা তাকে ধরে পাশের সোফায় এনে বসিয়ে বাতাস করতে থাকেন। অবস্থার আরও অবনতি হলে তিনি জ্ঞান হারান। এসময় তাকে পাজকোলা করে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে স্পিনিং মিলের বিশ্রাম কক্ষে নিয়ে যাওয়া হয়।

এর সত্যতা নিশ্চিত করে জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার জানান, স্পিনিং মিলের বিশ্রাম কক্ষে তার ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অবস্থা বিবেচনা করে তাকে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page