September 7, 2026, 9:32 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মৎস্যজীবী লীগ নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃদুল কাজী (৩২) নামের এক মৎস্যজীবী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির বনচাকী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃদুল কাজী বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাসী গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন। মৃদুল কাজী একটি পাটকলের পিকআপ চালাতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মৃদুল কাজী মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির বনচাকী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলচালক মৃদুল কাজী গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page