March 12, 2026, 9:42 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ৬ ডায়াগনস্টিক সেন্টার-ক্লিনিকের কার্যক্রম বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি প্রাইভেট ক্লিনিক আছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বন্ধ করা চারটি ডায়াগনস্টিক সেন্টার হলো- আল-আকসা ডায়াগনস্টিক সেন্টার, আল-বারাকা ডায়াগনস্টিক সেন্টার, মাতৃছায়া ডায়াগনস্টিক সেন্টার ও আরামবাগ ডায়াগনস্টিক সেন্টার। আর ক্লিনিক দুটি হলো- শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত আস্থা-আইরিশ মৈত্রী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এবং আরাম প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় দেখা যায়, আস্থা-আইরিশ মৈত্রী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের কোনো অনুমতি নেই। অনুমতি ছাড়াই তারা ওটিতে বিভিন্ন অপারেশনের কাজ করে যাচ্ছিল। আরামবাগ হাসপাতালে গিয়ে দেখা যায়, কোনো ডাক্তার নেই। ওটিতে নোংরা পরিবেশ, সেখানে টানানো পর্দাও নোংরা ছিল এবং ওটির রুমে রাখা কাপড়গুলো অনেক বেশি নোংরা ছিল, সেগুলো আমি নিজেই ফেলে দিয়েছি।

সিভিল সার্জন আরও বলেন, মাতৃছায়ায় ফ্রিজের মধ্যে ভ্যাকসিনসহ অপ্রাসঙ্গিক কিছু মেডিসিন ছিল। যেগুলো রাখার অনুমতি তাদের নেই। এছাড়া ডেঙ্গু পরীক্ষায় তারা অতিরিক্ত ফি নিচ্ছিল। এরপাশেই অবস্থিত আল বারাকা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে একই অভিযোগের প্রমাণ মিলে। এছাড়া তারা ‘সি’ ক্যাটাগরির ডায়াগনস্টিক সেন্টার হয়েও ‘বি’ ক্যাটাগরির কার্যক্রম চালিয়ে আসছিল। এতে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ১০ দিনের সময় দেওয়া হয়েছে। এরমধ্যে সংশোধন না হলে পরবর্তীতে অভিযান চালিয়ে সিলগালা করে বন্ধ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page