October 1, 2026, 12:36 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। একই সঙ্গে তাদের নিজস্ব ভূখণ্ড থেকে জোরপূর্বক বিতাড়িত করার যেকোনো চেষ্টা শক্তভাবে প্রত্যাখ্যান করেছে জোটটি। সোমবার (৭ জুলাই) আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই সিদ্ধান্ত প্রকাশের কথা জানানো হয়েছে।

মিশরের কায়রোতে অনুষ্ঠিত বৈঠকের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি আক্রমণ ও দখলদারদের সহিংসতা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীরা ২০২৫ সালের শার্ম আল-শেখ শান্তি সম্মেলনে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিটি ধাপ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জোর দাবি জানান। এর মধ্যে রয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং গাজা পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করা।

ফিলিস্তিনিদের পুনর্নির্মাণ ও পুনরুদ্ধারের জন্য একটি আরব-ইসলামিক পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক, আর্থিক ও আইনি সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় তহবিল সংগ্রহে কায়রোতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সমর্থন দেওয়া হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনমিতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা এবং ইসরায়েল কর্তৃক তথাকথিত ‘স্বেচ্ছায় অভিবাসন’ বা বাস্তুচ্যুতির সব পদক্ষেপে কঠোর আপত্তি জানানো হয়। এই ধরনের পদক্ষেপকে জাতিগত নিধন ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে সতর্ক করেছে আরব লীগ।

বৈঠকে গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যা, অনাহার, অবরোধ, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানানো হয়। উল্লেখ্য, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page