October 10, 2026, 8:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনির গাজায় ওষুধ পাঠানোর অনুরোধ জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনির গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল সামরিক বাহিনী। সেখানে কোনো কিছু ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় ওষুধ পাঠানোর জন্য আবেদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ অক্টোবর) এ আবেদন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু তারাই নয়। একাধিক মানবাধিকার সংগঠন গাজা উপত্যকায় খাবার এবং ওষুধ পাঠানোর আবেদন করেছে। কিন্তু ইসরায়েল সেই দাবি মানতে রাজি নয়। তাদের দাবি, আগে পণ বন্দিদের মুক্তি দিতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে মিশরের এক সামরিক কর্মকর্তা জানান, ইতিমধ্যে মিশরীয় রেড ক্রিসেন্ট থেকে ২ টনেরও বেশি চিকিৎসা সরঞ্জাম গাজায় প্রেরণ করা হয়েছে। এছাড়া জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থাগুলোও ফিলিস্তিনদের সহায়তার জন্য প্রবেশাধিকারের আবেদন করেছে।

এদিকে খুব শীঘ্রই ইসরায়েলে সফর করতে পারেন মার্কিন স্বরাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিংকেন। অব্যাহত রয়েছে যুদ্ধ। গত শনিবার (৭ অক্টোবর) থেকে একাধিকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র আরো একবার ইসরায়েলের পাশে থেকে সবরকম সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।

অপরদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। এ ঘটনায় এখনও পর্যন্ত ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দিয়েছে কানাডা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার সরকার আগামী দিনগুলোতে তেল আবিব থেকে কানাডিয়ানদের চলে যেতে সহযোগিতা শুরু করার পরিকল্পনা করছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page