September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের জেনিনে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ২ জন শহীদ ; আহত ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আজ সকালে ফিলিস্তিনের জেনিনে ইসরাইলি সেনাদের হামলায় ২ ফিলিস্তিনি শহীদ হয়েছে। জেনিন শহর এবং পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের হামলায় আরও ৬ ফিলিস্তিনি আহত হয়। আহতদের মধ্যে ২ জন ত্রাণকর্মীও রয়েছে।

আল-মায়াদিন টিভি চ্যানেল স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা ইরনা  জানিয়েছে। মায়াদিন আরও জানায় আল-খালিল শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে ইহুদিবাদী বিশেষ ফোর্স ঢুকে পড়ে। তারা ফিলিস্তিনীদের বাড়ির ছাদে উঠে পড়ে। এরপর ইহুদিবাদী সেনাদের সামরিক যানগুলো শহরে হামলা চালায়। ফিলিস্তিনী সংগ্রামীরা পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

শহীদ খালিল সোলায়মান হাসপাতালের কাছে এই সংঘর্ষ বাধে। দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবিরে যুদ্ধের বুলেট ব্যবহার করে। যার ফলে ২জন ফিলিস্তিনী শহীদ হয়। জেনিনের হামলাস্থলে দখলদার সেনারা অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা কর্মীদের প্রবেশে বাধা দেয়। স্থানীয় সূত্র জানায় আব্দুল্লাহ আবুত্তিন নামের একজন ডাক্তার আহতদের চিকিৎসা দেওয়ার সময় হাসপাতালেই মারাত্মকভাবে আহত হন। সর্বশেষ খবরে জানা গেছে ফিলিস্তিনী সংগ্রামীদের পাল্টা জবাবে দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবির থেকে পিছু হটে গেছে।

এদিকে জেহাদে ইসলামি ফিলিস্তিনের সামরিক শাখা কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে দখলদার সেনাদের আজকের হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page