April 5, 2026, 11:25 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে চাপের মুখে ইলন মাস্ক

সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে ব্যাপক চাপের মুখে পড়েছেন। তিনি সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বোমা বর্ষণে নারী ও শিশু মৃত্যুর বিষয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতে বিশ্বাসযোগ্য খবর পরিবেশন না করার সমালোচনা করেছিলেন। এরপর তিনি পশ্চিমাদের রোষানলে পড়েন।

ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, আমেরিকার সমাজে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ইহুদিরা বিদ্বেষ ছড়াচ্ছে। এছাড়া, গাজা উপত্যকায় ব্যাপকভাবে শিশু হত্যার সমালোচনা করে তিনি বলেছেন, ফিলিস্তিনি শিশুদের হত্যার ক্ষোভ ও কষ্ট থেকেই হামাসের জন্ম হয়েছে।
১৫ নভেম্বর প্রথম তিনি কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে ইহুদিদের বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনেন। এতে বিরোধী পক্ষে তোলপাড় শুরু হয়। জবাবে আরেকটি পোস্টে ইলন মাস্ক বলেন, “আমি যে বক্তব্য দিয়েছি তা প্রকৃতপক্ষেই সত্য। শ্বেতাঙ্গ বর্ণবাদ বা এশীয় বর্ণবাদ অথবা যেকোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধেই আমার অবস্থান।”

আমেরিকার এন্টি ডিফেমেশন লীগ বা এডিএল ইলন মাস্কের যে সমালোচনা করেছেন তার কঠোর বিরোধিতা করেন তিনি। এডিএল বলেছে, ইলন মাস্ক তার সামাজিক মাধ্যম এক্স-এ ইহুদিবাদবিরোধী যে ষড়যন্ত্র ও প্রচারণা চলছে তা ঠেকানোর জন্য মাস্ক তেমন কিছুই করছেন না। ২০২২ সালে ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন এবং তখন থেকেই তিনি বলেছিলেন, টুইটার ব্যবহারকারীদের আরো অনেক বেশি বাক-স্বাধীনতার সুযোগ দেয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page