February 27, 2026, 9:26 am
শিরোনামঃ
গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন-পাকিস্তানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের (এনআরসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামশুদ্দিন বলেন, প্রথমে কাশ্মিরে ভারত তাদের লোক হত্যা করে পাকিস্তানের ওপর হামলা চালায়। এই হামলা শুধু পাকিস্তানের ওপর নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা। আমরা পাকিস্তানের মুসলমানদের পাশে থাকবো, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। গাজায় হামলা, আরাকানে হামলা এবং পাকিস্তানের ওপর হামলা-একই সূত্রে গাঁথা।

তিনি অভিযোগ করেন, নারী কমিশনসহ যে সমস্ত এনজিও এজেন্ট সরকারে রয়েছে, তারা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করছে।

বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল-ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি কাশ্মির, ফ্রি ফ্রি আরাকান, কাশ্মির কাশ্মির, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম এক হও, কাশ্মির দখল রুখে দাও।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page