September 7, 2026, 3:56 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ছাত্র জনতার ওপর গুলিতে ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ফেনীতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আসিফ ইকবাল নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ, ফাজিলপুর কলাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ছাইদুল ইসলাম (২০), দক্ষিণ কাশিমপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (২১), চর মজলিশপুর মান্দারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাকিব (২২), উত্তর জয়লস্কর এলাকার শাহজাহানের ছেলে সরোয়ার জাহান মাসুদ (২১), লক্ষ্মীপুরের মালেকের ছেলে সাইফুল ও আরাফাত।

ঘটনার বিবরণ অনুযায়ী, দুপুর দেড়টার দিকে শহরের ট্রাঙ্ক রোড থেকে সরকারপন্থি নেতাকর্মীরা শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক হয়ে মহিপাল এলাকায় পৌঁছান। সেখানে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি ও হামলা চালানো হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন ছাত্র-জনতা। একপর্যায়ে তারা ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ক্ষমতাসীন দলের বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রেজাউল করিম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি নিয়ে এসে হামলা চালিয়েছে। অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। আপাতত আর কিছু বলতে পারছি না।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page