April 18, 2026, 7:08 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ১০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ১০ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সকালের দিকে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে সদর উপজেলার ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৬ জন, পিটিআই কেন্দ্রে থেকে একজন পোলিং এজেন্ট ও একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, দাগনভূঞা উপজেলার গজারিয়া কেন্দ্রে একজন এবং সোনাগাজী উপজেলার রাজাপুর মাস্টার মুজিবুল হক একাডেমি কেন্দ্রে থেকে একজনকে আটক করা হয়েছে।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জাল দেওয়ার চেষ্টা করলে কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়। তারা পুলিশ হেফাজতে রয়েছে।

ফেনী পিটিআই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র দাস বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টা করলে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহআলম এবং পোলিং এজেন্ট নাসির উদ্দিন মানিককে ম্যাজিস্ট্রেট আটক করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি ও জাল ভোট দেওয়ার চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে।

নির্বাচনে ফেনী সদর উপজেলায় তিনটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ৪ লাখ ১৫ হাজার ৮১৬ জন। এতে ১৪০টি কেন্দ্রে ১ হাজার ৬৫টি বুথে ভোটগ্রহণ চলছে। দাগনভূঞা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।উপজেলার ৭২ কেন্দ্রে ৫৮২টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে সোনাগাজী উপজেলায় দুইটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৮৮৮ জন। উপজেলার ৭২ কেন্দ্রে ৫৭৫টি বুথে ভোটগ্রহণ চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page