September 7, 2026, 10:19 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগ্যাং প্রধানসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ কিশোরগ্যাং ‘পিকে’ গ্রুপের প্রধান সোহেলসহ তিন সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাতে সার্কিট হাউজ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ সিও সাদেকুর ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে কতিপয় দৃষ্কৃতিকারী কিশোরগ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী সার্কিট হাউজ এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ‘পিকে’ নামক কিশোরগ্যাং গ্রুপের প্রধান সোহেল (২০)সহ ইয়াসিন (২০), বেলাল উদ্দিন (২০)কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে দুটি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং সার্কিট হাউজ এলাকাসহ বিভিন্ন গলি ও রাস্তায় এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে আসছিল। এছাড়াও তারা সাধারণ মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার কথা অকপটে স্বীকার করে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page